রিফান্ড পলিসি
ডিজিটাল প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে আমাদের রিফান্ড শর্তাবলী
যেহেতু আমরা ডিজিটাল প্রোডাক্ট (সফটওয়্যার, স্ক্রিপ্ট, থিম) সেল করে থাকি, তাই রিফান্ডের ক্ষেত্রে আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলি রয়েছে। সার্ভিস নেওয়ার আগে অনুগ্রহ করে নিচের শর্তগুলো পড়ে নিন।
১. অর্ডার কনফার্ম হওয়ার পর
আপনার অর্ডারটি যদি একবার কনফার্ম (Confirmed) হয়ে যায় এবং প্রোডাক্টটি আপনার অ্যাকাউন্টে ডেলিভারি হয়ে যায়, তবে আর কোনো অবস্থাতেই রিফান্ড প্রদান করা হবে না। কারণ ডিজিটাল প্রোডাক্ট একবার ডাউনলোড হয়ে গেলে তা ফেরত নেওয়া সম্ভব নয়।
২. অর্ডার পেন্ডিং অবস্থায় থাকলে
পেমেন্ট করার পর আপনার অর্ডারটি যদি পেন্ডিং (Pending) অবস্থায় থাকে এবং কোনো কারণে আপনার অর্ডারটি ক্যানসেল করার প্রয়োজন হয়, অথবা আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, তবে আপনি রিফান্ড রিকোয়েস্ট করতে পারবেন এবং আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
৩. ফাইলে ত্রুটি বা সমস্যা থাকলে
ফাইল কেনার পর যদি দেখেন ফাইলটিতে কোনো বড় ধরনের বাগ বা সমস্যা রয়েছে যা কাজ করছে না, তবে দয়া করে আমাদের সাপোর্ট টিমে যোগাযোগ করবেন। আমাদের এক্সপার্ট টিম যদি আপনার সমস্যাটি সমাধান করে দিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আপনাকে আপনার টাকা ব্যাক (Refund) দেওয়া হবে।